শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরটাঙ্গাইলে এতিম ৩ সন্তানের পাশে দাঁড়ালো আইডিয়াল গ্রুপ

টাঙ্গাইলে এতিম ৩ সন্তানের পাশে দাঁড়ালো আইডিয়াল গ্রুপ

নিউজ টাঙ্গাইল ডেস্ক : গত ৪ আগস্ট টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কদিম দেওহাটা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয় একই উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের স্বামী জাহাঙ্গীর (৩৫) ও স্ত্রী তাসলিমা বেগম (২৮)।নিহত এই দম্পতির ৩ সন্তানের মধ্যে ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে। বড় মেয়ে জুঁই আক্তার ( ৮) চান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী। একমাত্র ছেলে বিজয় (৫) ও ছোট মেয়ে তায়েবা (৩)।

খুব হত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করা এই শিশুদের বিষয়ে শুত্রুবার(৯ আগস্ট) খুঁজ নেয় আইডিয়াল গ্রুপ, মির্জাপুর টাঙ্গাইল ফেসবুক গ্রুপ সংগঠনটি। তাদের জন্য ঈদের নতুন পোশাক,খাবারের জন্য পোলাওয়ের চাল, চিনি, সেমাই, সয়াবিন তেল ছাড়াও প্রাথমিক চিকিৎসার জন্য ঔষধ সামগ্রী ও নগদ ৫০০০ টাকা নিয়ে চান্দুলিয়ার গ্রামের বাড়িতে উপস্থিত হয় আইডিয়াল গ্রুপের সদস্যরা। শিশুদেরকে নতুন জামা কাপড় পড়িয়ে দিয়ে তাদের দাদির কাছে টাকা বুঝিয়ে দেয় আইডিয়াল গ্রুপের আজীবন দাতা সদস্য, সোনিয়া আক্তার।

এসময় উপস্থিত ছিলেন বহুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার মোঃ ফজলুর রহমান, গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ, আইডিয়াল গ্রুপের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব মোঃ আজাদ রহমান, ও সদস্য শিপলু, মোয়াজ্জেম, মনির, জসিম, ইয়াসিন, জুবায়ের, রাসেল,ইমন প্রমূখ।

এসময় সংগঠনের সভাপতি মোঃ আজাদ রহমান পরিবারের সদস্যদের বলেন, শিশুদের যত্ন সহকারে লালন পালন করে তাদের লেখা পড়া করিয়ে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আইডিয়াল গ্রুপ শিশুদের খবর রাখবে এবং প্রয়োজনে আবারও সহযোগিতা করবে ইনশাআল্লাহ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular