রবিবার, মে ৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে কনকনে ঠান্ডার দাপট

টাঙ্গাইলে কনকনে ঠান্ডার দাপট

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে তাপমাত্রা একটু বাড়লেও শীতের কামড়ও কম তীব্র নয়।

সকালে শহরে ঘরের বাইরে বের হলেই চোখে পড়েছে কুয়াশার দাপট। একটু দূরের জিনিসও দেখা যাচ্ছে না। রাস্তাঘাটে রিকশাসহ যানবাহনের সংখ্যা অনেক কম। অফিস-আদালত, কলেজ-বিশ্ববিদ্যালয়ে যাওয়া বা অন্য জরুরি কাজ ছাড়া মানুষ বাইরে বের হচ্ছে না। যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। সাত সকালে শহরে ঘরের বাইরে এসে অপ্রস্তুত শহরবাসী মুখোমুখি হয়েছে তীব্র কুয়াশার। বেলা ৩টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত দেখা যায়নি সূর্যের মুখ। কুয়াশার কাছে যেন হার মেনেছে সূর্যের আলো। থেমে থেমে শহরবাসীকে ছুঁয়ে যাচ্ছে কুয়াশায় ঘেরা ঘন বাতাস। বায়ু দূষণের কারণে বিপর্যস্ত টাঙ্গাইল শহরবাসীরা অনেকেই কুয়াশার কারণে বাড়তি শ্বাসকষ্টের মুখোমুখি হচ্ছেন।

এদিকে, গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) থেকে টাঙ্গাইলে কনকনে শীত অনুভূত হচ্ছে। যেটি রবিবারও (২৩ ডিসেম্বর) পর্যন্ত অব্যাহত ছিল। মাঝখানে এই একদিন টাঙ্গাইলের কোথাও শৈত্যপ্রবাহ ছিল না।

আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ কিলোমিটারের বেশি হলে শীতের অনুভূতি বাড়ে। ঠান্ডা বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ কিলোমিটারের বেশি ছিল। সে কারণে টাঙ্গাইলসহ অন্য এলাকায় কনকনে শীত অনুভূত হয়েছে। হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। এছাড়া দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকলেও মানুষের কাছে বেশি শীত অনুভূত হয়। গত কয়েক দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ছিল খুবই কম। সে কারণেও কনকনে শীত অনুভূত হচ্ছে। একই সঙ্গে ঘন কুয়াশার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে টাঙ্গাইলে হাসপাতালে ভর্তির হারও বেড়েছে গত কয়েক দিনে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ভর্তির হার বেশি।

আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী, গত কয়েক দিন টাঙ্গাইলের বিস্তীর্ণ এলাকায় যে তীব্র শীত অনুভূত হচ্ছিল সেটা আগামী বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) থেকে কমেবে। এতে শীতের অনুভুতি বাড়বে। দিন ও রাতের তাপমাত্রাও বাড়বে। এ কয়েক দিন ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা না মেলায় শীতের মাত্রা বেড়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular