মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইলবাসাইলে গোয়াল ঘরের তালা কেটে গরু চুরি

বাসাইলে গোয়াল ঘরের তালা কেটে গরু চুরি

মাসুদ রানা,বাসাইল(টাঙ্গাইল):টাঙ্গাইলের বাসাইলে এক কৃষকের গোয়াল ঘরের তালা কেটে আনুমানিক ৩ লক্ষ টাকা মূল্যের তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার (২৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া গ্রামে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক আব্দুর রহিম খান জানান, প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় তিনি তার তিনটি গরু গোয়াল ঘরে বেঁধে তালা লাগিয়ে দেন। রাত ১১টার দিকেও তিনি গরুগুলো গোয়ালে দেখে ঘুমাতে যান। পরদিন মঙ্গলবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে নামাজের জন্য ঘুম থেকে উঠে তিনি দেখতে পান গোয়াল ঘরের তালা ভাঙা এবং ভেতরে কোনো গরু নেই। ভুক্তভোগী জানান, ​”চুরি হওয়া গবাদিপশুগুলোর মধ্যে একটি কালো গাভী, একটি লাল-কালো ষাঁড় এবং একটি হালকা লাল রঙের বকনা বাছুর রয়েছে। বাজারমূল্য অনুযায়ী এই তিনটি পশুর মোট দাম প্রায় ৩ লক্ষ টাকা।” চুরির ঘটনার পর ভুক্তভোগী ও তার স্বজনরা আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান পাননি। এ বিষয়ে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আব্দুর রহিম খান বাদী হয়ে বাসাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ​বাসাইল থানা পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং চোর শনাক্তসহ গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইলে এক কৃষকের গোয়াল ঘরের তালা কেটে আনুমানিক ৩ লক্ষ টাকা মূল্যের তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে।

গত সোমবার (২৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া গ্রামে এই চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক আব্দুর রহিম খান জানান, প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় তিনি তার তিনটি গরু গোয়াল ঘরে বেঁধে তালা লাগিয়ে দেন। রাত ১১টার দিকেও তিনি গরুগুলো গোয়ালে দেখে ঘুমাতে যান। পরদিন মঙ্গলবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে নামাজের জন্য ঘুম থেকে উঠে তিনি দেখতে পান গোয়াল ঘরের তালা ভাঙা এবং ভেতরে কোনো গরু নেই।

ভুক্তভোগী জানান, ​”চুরি হওয়া গবাদিপশুগুলোর মধ্যে একটি কালো গাভী, একটি লাল-কালো ষাঁড় এবং একটি হালকা লাল রঙের বকনা বাছুর রয়েছে। বাজারমূল্য অনুযায়ী এই তিনটি পশুর মোট দাম প্রায় ৩ লক্ষ টাকা।”

চুরির ঘটনার পর ভুক্তভোগী ও তার স্বজনরা আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান পাননি। এ বিষয়ে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আব্দুর রহিম খান বাদী হয়ে বাসাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​বাসাইল থানা পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং চোর শনাক্তসহ গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular