টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৫৬

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ  গত ২৪ ঘন্টায় মঙ্গলবার (২৭ জুলাই) টাঙ্গাইল জেলায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গ নিয়ে ১ জন মারা গেছে। এদিকে নতুন করে জেলায় ২৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৯২৪ টি নমুনা পরীক্ষার রির্পোটে ২৫৬ জনের করোনা সনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ২৭ দশমিক ৭০ ভাগ।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৪৯ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ৭ হাজার ৭৯ জন। সর্বমোট মারা গেছে ২০৫ জন। জেলার হাসপাতাল গুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১১০ জন।

এদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৬৫ জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ১৭ নিয়ে মোট ১১০ জন। জেলায় বর্তমানে বাড়িতে ও আইসোলেশন থেকে চিকিৎসাধীন রয়েছে ৫ হাজার ৭৫৫ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন এ তথ্য জানিয়েছেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর