মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
Homeবিবিধটাঙ্গাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৩৭

টাঙ্গাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৩৭

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা।  জেলায় নতুন করে আরও ২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৩৭ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৮ জন, মির্জাপুর ৮ জন, ঘাটাইল ১, সখীপুর ৩ জন, ধনবাড়ি ৩ জন, ভূঞাপুর ১ জন এবং কালিহাতী উপজেলায় ১ জন রয়েছে। অপরদিকে এ নিয়ে জেলায় মোট ১৩ জনের মৃত্যু হলো।

আজ বুধবার (১ জুলাই) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ঢাকায় প্রেরিত নমুনার ফলাফল আজ সকালে আসে। এতে নতুন করে ২৫ জনের পজেটিভ আসে। এদের মধ্যে উপসর্গ নিয়ে মারা যাওয়া এক ব্যক্তির পজেটিভ আসে। এখন পর্যন্ত মোট ১৩ জনের মৃত্যু হয়, সুস্থ হয় ২২৫ জন।

নতুন আক্রান্তদের মধ্যে ভূঞাপুরে ১ জনের মৃত্যু হয়েছে। তিনি গত ২৭ জুন করোনার উপসর্গ নিয়ে মারা যান। ওইদিনই তার নমুনা সংগ্রহ করা হয়। পরর্বতীতে আজ করোনার নমুনার ফলাফলে তার পজেটিভ আসে।

অপরদিকে নতুন আক্রান্তদের মধ্যে জনকন্ঠের স্টাফ রির্পোটার করোনায় আক্রান্ত হয়েছেন। তার বাসা সখীপুর উপজেলা হওয়ায় তিনি এখানে এসে নমুনা দিয়ে যান। বর্তমানে তিনি ঢাকায় আছেন।

অপরদিকে সখীপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক বনও পরিবেশ বিষয়ক সম্পাদক আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মির্জাপুরে পুলিশ ট্রেনিং সেন্টারের ৪ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সবাই কনস্টেবল।

এছাড়া কালিহাতী উপজেলায় পৌজান ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত হয়েছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular