নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে জেলা বিএনপির উদ্যোগে করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো এ কার্যক্রম শুরু করেছে বিএনপির নেতা কর্মিরা।
সোমবার (১৬মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সাধারণ মানুষ ও পথচারীদের লিফলেট বিতরণের মাধ্যমে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল এর নেতৃত্বে নতুন বাসটার্মিনাল থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ্, জিয়াউল হক শাহীন, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুর রহমান টিটন, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেরুকুল ইসলামসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
