টাঙ্গাইলে করোনা রোগীর সংখ্যা চারশ’ ছাড়ালো, নতুন আক্রান্ত ২৬

নিউজ টাঙ্গাইল ডেস্ক:  টাঙ্গাইলে দুইজন ব্যাংকারসহ নতুন করে আরো ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা চারশ’ ছাড়ালো। বর্তমানে মোট আক্রান্ত ৪২৫ জন।

জেলায় চিকিৎসাধীন আছেন ২৪৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪৮ জন এবং মারা গেছেন নয় জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মোহাম্মদ ওয়াহিদুজ্জামান তথ্যটি নিশ্চিত করেন।

সিভিল সার্জনের অফিস থেকে জানানো হয়, রোববার সকালে নতুন করে আরো ২৬ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। তাদের মধ্যে ভূঞাপুরে তিনজন, মির্জাপুরে তিনজন, নাগরপুরে তিনজন, মধুপুরে একজন, সখীপুরে একজন, গোপালপুরে চারজন, দেলদুয়ারে একজন, ধনবাড়িতে একজন, কালিহাতীতে দুইজন, টাঙ্গাইল সদরে ছয়জন এবং বাসাইলে একজন।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. এলেঙ্গা শাখার আরো দুইজন অফিসার রয়েছেন আক্রান্তদরে মধ্যে। এ নিয়ে ইসলামী ব্যাংকের এই শাখায় তিনজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হলো। নতুন আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় নিয়ে আসা হচ্ছে। লকডাউন করে দেয়া হচ্ছে তাদের বসবাসের স্থান।

এ পর্যন্ত টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় আক্রান্তদের মধ্যে ভূঞাপুরে ২২ জন, মির্জাপুরে সর্বোচ্চ ১১৩ জন, ঘাটাইলে ২১ জন, নাগরপুরে ৩৬ জন, মধুপুরে ২৯ জন, সখীপুরে ১৬ জন, গোপালপুরে ২৫ জন, দেলদুয়ারে ২৯ জন, ধনবাড়িতে ২৩ জন, কালিহাতীতে ৩৪ জন, টাঙ্গাইল সদরে ৬৮ জন এবং বাসাইলে আটজন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর