নিউজ টাঙ্গাইল ডেস্ক: কোরবানির পশুর হাট হাতছানি দিচ্ছে। গরু-ছাগল উৎপাদনে বেশ কয়েক বছর আগে থেকেই স্বয়ংসম্পুর্ন। টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে কোরবানির জন্য ৭৩৫৪৭ পশুর প্রয়োজন। কিন্তু চাহিদার তুলনায় ২০ হাজার পশু অতিরিক্ত রয়েছে। জেলায় ৯০৪৭৭টি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৬৪০৬২ টি গরু,মহিষ, ২৬৪১০ টি ছাগল-ভেড়া ও অন্যান্য ৫টি।

গত বছর চাহিদা ছিল ৪৭০৫২টি পশু। এর মধ্যে প্রস্তুত ছিল ৪৭০৫৩ টি পশু। এবছর টাঙ্গাইল সদর উপজেলায় ১৬০৬৫ টি, বাসাইলে ১০০৫০ টি, দেলদুয়ারে ৩৩৮৬টি, নাগরপুরে ৭৫৮৫টি, মির্জাপুরে ৩৬৯১টি, কালিহাতীতে ৯৯২৩টি, সখিপুরে ১৪১৬১টি, ঘাটাইলে ৫০১৯টি, মধুপুরে ২২১৩টি, ভুয়াপুরে ১০৬০২ টি, গোপালপুরে ৪৪৯২টি ও ধনবাড়ি উপজেলায় ৩৩৩৫টি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ আব্দুল মোতালেব জানান, এবছর করোনার কারনে পশুর হাট তেমন জমছেনা। এতে খামারীদের লকসান হওয়ার সম্ভবনা রয়েছে। জেলায় কোরবানির পশুর হাটে ভেটেরিনারী মেডিকেল টিম দায়িত্ব পালন করবে।

টাঙ্গাইল সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ মাহফুজুল হক বলেন, টাঙ্গাইল সদরে কোরবানির পশুর ১২০৩৮ টি চাহিদা থাকলেও প্রস্তুত করা হয়েছে ১৬০৬৫ টি পশু। এর মধ্যে রয়েছে ৫২৭২টি ষাড়, ৮১২টি বলদ, ৭১৩টি গাভী, ১৩টি মহিষ, ৮৩৬০টি ছাগল, ৮৯০টি ভেড়াসহ অন্যান্য ৫টি পশু। তবে করোনাভাইরাসের কারনে খামারীদের মাঝে হতাশা দেখা দিয়েছে।

এদিকে ঈদকে সামনে রেখে টাঙ্গাইলে বিভিন্ন পশুর হাটে গবাদি পশু শুন্য লক্ষ করা যাচ্ছে। হাটে তেমন গরু উঠছেনা। আবার অনেক হাটে দেখা যায় বণ্যার পানি প্রবেশ করায় হাট ব্যবসায়ীরা দূর্ভোগ পোহাচ্ছেন। সদরের তোরাপগঞ্জ হাট ইজারাদার সম্পদ সরকার বলেন করোনাভাইরাসের কারনে হাট জমছেনা।

এর মধ্যেও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে হাটে পানি উঠেছে। হাটে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি কম। অন্যান্য বছর এ সময় ২৫ থেকে ৩০ হাজার টাকা খাজনা আদায় করা হয়ে থাকলেও এবছর ১০ থেকে ১২ হাজার টাকা খাজনা আদায় হচ্ছে।

টাঙ্গাইল পার্ক বাজারের বিশিষ্ট মাংস ব্যবসায়ী মো: আসলাম মিয়া বলেন, করোনার কারনে হাটে গরু-ছাগল উঠছেনা। দামও তেমন নেই। এবছর খামারীরা ক্ষতির সম্মুখীন হতে পারে ।

খামারী সোনা মিয়া ও জয়নাল বলেন, গরু পেলে বিপাকে আছি। করোনার কারনে গরুর দাম উঠছেনা। গরু বিক্রি করে খরচ আসবে না। তাই এবছর খামারীদের গরু পেলে তেমন লাভবান হতে পারবেনা।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর