ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় গাজীপুর ফেরত এক যুবকের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় জানান, করোনা আক্রান্ত হওয়া ওই যুবক উপজেলার আনেহলা ইউনিয়নের গৌরাঙ্গী দক্ষিণপাড়া গ্রামের চান মিয়ার ছেলে জুলফিকার।
আনেহলা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান জানান, তিনি ঈদের আগে গাজীপুর কোনাবাড়ী থেকে গ্রামের বাড়ী গৌরাঙ্গী এসেছেন। করোনা আক্রান্ত হয়ে তিনি এখন নিজ বাড়িতে অবস্থান করছেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন তার গ্রামের বাড়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন ঘোষণা করে আশেপাশে যারা আছেন তাদেরকে অতি সাবধানে থাকা এবং চলাচলের অনুরোধ জানিয়েছে।
