Homeবিবিধটাঙ্গাইলে গ্যাস লাইনে আগুন; আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস

টাঙ্গাইলে গ্যাস লাইনে আগুন; আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইল শহরের হাউজিং এলাকায় বুধবার হঠাৎ করে গ্যাস লাইনে লিকেজ হয়ে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, টাঙ্গাইল শহরস্থ পশ্চিম আকুর টাকুর পাড়ার হাউজিং মাঠে বুধবার সকালে গ্যাস লাইনে লিকেজ হয়ে আগুন ধরে যায়।

খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপন করে। এতে কেউ হতাহত হননি। তবে আগুনের আশেপাশে কোন দাহ্যবস্তু থাকলে বড় ধরনের দুর্ঘটনার আশংকা ছিল।

RELATED ARTICLES

Most Popular