বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে চোরাবালি পুকুর থেকে দুটি গাভী গরু উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

টাঙ্গাইলে চোরাবালি পুকুর থেকে দুটি গাভী গরু উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইল পৌরশহরে পূর্ব আদালত পাড়ায় কেসো মাতাব্বরের চোরাবালি পুকুর থেকে দুটি গাভী গরু উদ্ধার করেছে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা।(

বুধবার (৩ জুন) দুপুরে এক ঘন্টার চেষ্টার পর দুটি গাভী গরু উদ্ধার করেছে। গাভী দুটি পাশ্বববর্তী আদি টাঙ্গাইল এলাকার মো. জাহাঙ্গীর আলমের।

গরুর মালিক মো. জাহাঙ্গীর জানান, আমরা অনেক চেষ্টা করেও গাভী গরু দুটিকে চেরাবালি থেকে উদ্ধার করতে পারিনি। পরে ফায়ার সার্ভিস কে সংবাদ দিলে দ্রুত তারা গরু দুটি কে চোরাবালি থেকে উদ্ধার করে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, টাঙ্গাইল সদরে পূর্ব আদালত পাড়া, কেসো মাতাব্বরের পুকুরে দুটি বড় গাভী গরু চোরাবালিতে আটকা পড়ে। সংবাদ পেয়ে টাঙ্গাইল ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অত্যান্ত ঝুঁকি নিয়ে প্রায় ১ ঘন্টার চেষ্টায় গাভী গরু দুটি চোরাবালি থেকে উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরো বলেন, প্রাণী হোক আর মানুষ হোক প্রতিটি জীবনকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার করার চেষ্টা করি।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular