নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সদস্য জোয়াহেরুল ইসলাম এমপি পুনরায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির উদ্যোগে সোমবার (১৪ নভেম্বর) বিকালে সমিতির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে এডভোকেট জোয়াহেরুল ইসলামকে বার সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর সমিতির সাবেক ও বর্তমান সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানায়।

টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সভাপতি মো. আব্বাস উদ্দিন আকন্দ এর সভাপতিত্বে বার সমিতির সকল নেতাকর্মী ও আইনজীবীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কবীর হোসেন উজ্জল।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর