নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সাতুটিয়া এলাকায় ট্রাক উল্টে চারজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৩০ জন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কালিহাতী থানার কাছে এ দুর্ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষনিক ভাবে নাম ও পরিচয় জানা যায়নি।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন জানান, সকাল ছয়টার দিকে অন্তত ৩৪ জন গুরুতর আহত লোক হাসপাতালে আনা হয়। এদের মধ্যে চারজন মারা যায়। বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে।
আহত যাত্রীরা জানান, তারা সকলে প্রান আরএফএল কোম্পানীর শ্রমিক। ছুটি শেষে গাইবান্ধা থেকে দুটি ট্রাকযোগে অন্তত ১২০ জন সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। তারা টাঙ্গাইলের কালিহাতী থানার কাছে পৌছলে একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
এ প্রসঙ্গে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত ) মনসুর আলী আরিফ জানান, সোমবার ভোরে গাইবান্ধা থেকে ছেড়ে আসা শ্রমিকদের ভাড়া করা সিলেটের হবিগঞ্জগামী একটি ট্রাক টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সাতুটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়। খবর পেয়ে কালিহাতী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগীতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
টাঙ্গাইলে ট্রাক উল্টে চারজন নিহত ॥ আহত ৩০
RELATED ARTICLES
