শনিবার, মে ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে ট্রাক চাপায় স্কুলছাত্রী নিহত

টাঙ্গাইলে ট্রাক চাপায় স্কুলছাত্রী নিহত

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের করটিয়ায় ট্রাক চাপায় নাফিজা আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে করটিয়া সা’দত বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটিকে ভাংচুর করে এবং প্রায় দুই ঘন্টা করটিয়া বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ রাখে। এছাড়াও সড়কের পাশে দোকান বসানোর কারণে বেশ কয়েকটি দোকানও ভাংচুর করে বিক্ষুব্ধ জনতা।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন। নিহত নাফিজা বাসাইল উপজেলার কাশিল পশ্চিমপাড়া গ্রামের রানা মিয়ার মেয়ে এবং করটিয়া আবেদা খানম স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্রী। নাফিজা তার মায়ের সাথে করটিয়া শহীদ তালুকদারের ভাড়া বাসায় থাকতো।

ওসি সায়েদুর রহমান বলেন, ‘বিকেলে কোচিং শেষ করে বাসায় ফেরার পথে করটিয়া বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক ওই স্কুলছাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ট্রাক চালক পালিয়ে যায়। ট্রাকটি জব্ধ করা হয়েছে বলেও তিনি জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular