বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে তুচ্ছ ঘটনায় খুন

টাঙ্গাইলে তুচ্ছ ঘটনায় খুন

ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে তুচ্ছ ঘতনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের কুড়ালের আঘাতে ইউসুফ আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে জমি নিয়ে বিরোধের জের ধরে উপজেলার মজমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউসুুফ ঐ গ্রামের নস্কর আলীর ছেলে।

নিহত ইউসুফের ভাতিজা শাকিল জানায়, সোমবার বিকালে প্রতিপক্ষ আনোয়ার ও তার সহযোগীরা তাদের বাড়ির কাছে রাস্তা কাটতে যায়। এসময় তার চাচা ইউসুফ বাধা দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। পরে আনোয়ার কুড়াল দিয়ে ইউসুফকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পরে বলে শাকিল জানায়।

গুরুতর আহত অবস্থায় ইউসুফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রশীদ ভূঁইয়া তাকে মৃত ঘোষনা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ঘাটাইল থানার ওসি মো.মাকসুদুল আলম।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular