বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে দেয়াল ধসে পরিবহন শ্রমিক নেতা নিহত

টাঙ্গাইলে দেয়াল ধসে পরিবহন শ্রমিক নেতা নিহত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের গোপালপুরে ট্রাক শ্রমিক ইউনিয়ন সমিতির কার্যালয়ের দেয়াল ধসে মকবুল হোসেন (৫৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে।

তিনি গোপালপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সদস্য। তার বাড়ি উপজেলার আবঙ্গি গ্রামে।

বৃহস্পতিবার সকালে পৌর এলাকার ট্রাক শ্রমিক ইউনিয়ন সমিতির কার্যালয় ভবন মেরামতের সময় এই দেয়াল ধসের ঘটনা ঘটে।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান জানান, সমিতির পুরাতন দেয়ালের মেরামতের কাজ চলছিল। সেই কাজের তদারকি করছিলেন তিনি। এসময় দেয়াল ধসে তার উপরে পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি।

কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular