নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে ধান ও খড় শুকানোকে কেন্দ্র করে চাচা ভাতিজার মধ্যে সংঘর্ষের ঘটনায় ভাতিজা নিহত হয়েছে।
শুক্রবার সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি উপজেলার আনেহলা ইউনিয়নের বগাজান গ্রামের আলতাব হোসেনের ছেলে সেহাগ মিয়া (২১)।
আনেহলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালকুদার মো. শাহজাহান বলেন, উঠানে ধান ও খড় শুকানোকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার আজমত আলী ও আকসের আলীর সাথে ভাতিজা সোহাগ মিয়ার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতিসহ লাঠি দিয়ে আঘাত করা হয়। এ ঘটনায় ভাতিজা সোহাগের মাথায় আঘাত লেগে মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থা অবনতি হলে কর্মরত চিকিংসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এবিষয়ে ঘাটাইল থানার এসআই সাইফুল ইসলাম বলেন, এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
