রবিবার, জুন ২১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে পিঠা উৎসবে হাজারো মানুষের মিলন মেলা

টাঙ্গাইলে পিঠা উৎসবে হাজারো মানুষের মিলন মেলা

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইল গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপি শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে শাহীন স্কুল এন্ড কলেজের উদ্যোগে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

পিঠা উৎসবে শতশত নারী-পুরুষ আর শিশুদের এক মিলন মেলায় পরিনত হয়। পিঠার বিভিন্ন স্টলে ক্রেতা-বিক্রেতার পদচারনায় মুখরিত হয়ে উঠে শহীদ স্মৃতি পৌর উদ্যান। অর্ধশত পিঠার স্টলে গ্রাম বাংলার ঐতিহ্য বাহারি পিঠার পশরা সাজায় আয়োজকরা।

পিঠা উৎসের পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতা, বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ছানোয়ার হোসেন। শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাছুদুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানের আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন,জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানমসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের লোকজন। এর আগে সকালে দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান।

শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাছুদুল আমীন জানান, এ পিঠা উৎসবে মোট ১৭ স্টোল থেকে মাত্র ২ ঘন্টার ব্যবধানে ৪ লক্ষ টাকার পিঠা বিক্রি হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular