বুধবার, মে ৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে পুলিশ-সাংবাদিকসহ নতুন আক্রান্ত ৫১, মৃত্যু ১

টাঙ্গাইলে পুলিশ-সাংবাদিকসহ নতুন আক্রান্ত ৫১, মৃত্যু ১

ফরমান শেখ: টাঙ্গাইল পুলিশ-সাংবাদিকসহ নতুন করে আরও ৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭’শ ৯২ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২১ জন, কালিহাতীতে ১, ঘাটাইলে ৮, সখীপুরে ৯, মির্জাপুরে ১, দেলদুয়ারে ২, গোপালপুরে ২, ধনবাড়ীতে ৩ ও মধুপুরে ৪ জন।

এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০ জনের। এদিকে, মোট সুস্থ হয়েছে ১ হাজার ১’শ ১৩ জন আর চিকিসাধীন রয়েছেন ৬’শ ৫০ জন।

শুক্রবার (০৭ আগস্ট) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ঢাকায় প্রেরিত গতকাল বৃহস্পতিবারের নমুনার ফলাফল আজ সকালে আসে। এতে নতুন করে ৫১ জন করোনায় আক্রান্ত হয়। এদের মধ্যে ১ জনের মৃত্যু হয়।

নতুন মৃত ব্যক্তি সখীপুর উপজেলার ৭নং ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকায় গীরিস চন্দ্র কর্মকারের মৃত্যু হয়। তিনি গত বুধবার উপসর্গ নিয়ে মারা যায়।

তার নমুনা সংগ্রহ করে পরদিন বৃহস্পতিবার ঢাকায় পাঠানো হয়। পরে আজ তার নমুমার ফলাফলে পজেটিভ আসে। এছাড়া একই উপজেলার দৈনিক যুগান্তের প্রতিনিধি এবং তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়।

অপরদিকে, ঘাটাইল থানার এএসআই এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের সহকারী পরিদর্শক আক্রান্ত হয়েছেন।

অপরদিকে মির্জাপুরে পুলিশ ট্রেনিং সেন্টারের একজন এসআই করোনায় আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় মোট ৯৮ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। জেলার বিভিন্ন থানা ও পুলিশ লাইনের ৪৩ জন এবং পুলিশ ট্রেনিং সেন্টারের ৩৪ জন ও ওই ট্রেনিং সেন্টারের ২০ জন প্রশিক্ষণার্থী আক্রান্ত হন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular