রবিবার, মে ৩১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় নিহত ১

টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় নিহত ১

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইল সদর উপজেলা বাঘিল ইউনিয়নের কাঠুয়া ঝুগনি এলাকায় প্রতিপক্ষের হামলায় মো. সানু মিয়া (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার আলফাজ উদ্দিনের ছেলে।

এ ঘটনায় চারজন আহত হয়েছে। বাঘিল ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ জানান, বুধবার রাতে নিহত সানু মিয়ার সাথে প্রতিপক্ষের ঝগড়া হয়। বৃহস্পতিবার সকালে বিষয়টি সমাধান করার কথা থাকলেও পূণরায় ঝগড়া লাগে।

এক পর্যায়ে সানু মিয়ার মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ঘনাস্থলেই তার মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেলারেল হাসপাতালে আনা হলে সেখান থেকে একজনকে আশঙ্খাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়।

এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, আমি ঘটনাস্থলে এসেছি। তদন্ত করে বিস্তারিত জানা যাবে। নিহতের লাশ টাঙ্গাইল জেলারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular