রবিবার, জুন ২৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে বন্যা পরিস্থিতির আবারও অবনতি

টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির আবারও অবনতি

নিউজ টাঙ্গাইল ডেস্ক: উজানের পাহাড়ি ঢল আর লাগাতার বর্ষণে ২য় দফায় টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ২০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপদসীমার ৬ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ১ম দফার বন্যার রেশ কাটতে না কাটতে আবার পানি বৃদ্ধিতে লোকালয়ে যমুনা নদীর পানি প্রবেশ করেছে।
এতে পানি বন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে হাজার হাজার মানুষ। সরকারি বেসরকারি ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ বানভাসি মানুষের। দ্রুত ত্রাণ সহায়তার দাবি তাদের।

টাঙ্গাইল পৌর এলাকার এনায়েতপুর এলাকার পানি বন্দী নুর নাহার বেগম। দিনমজুর স্বামী এক সন্তান নিয়ে বসবাস করেন তিনি। গত প্রায় এক মাস যাবত তার বাড়িতে পানি উঠায় ঘর বন্দী হয়ে আছেন তারা। এক দিকে মহামারী করোনায় স্বামীর আয় রোজগার বন্ধ হয়ে গেছে অন্যদিকে পানি বন্দী হয়ে কোথাও বের হতে পারছে না। ফলে এক বেলা খেয়ে আরেক বেলা না খেয়ে শিশু সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।

এখনও পর্যন্ত কোনো প্রকার সাহায্য সহযোগিতা পায়নি বলে অভিযোগ তার। নুর নাহারের মতো টাঙ্গাইলের কালিহাতি, ভূঞাপুর নাগরপুর ও গোপালপুর উপজেলার নিম্নাঞ্চলের আরও হাজার হাজার মানুষ পানি বন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে। বিশুদ্ধ পানি ও শুখনো খাবারের অভাব দেখা দিয়েছে। ভেসে গেছে ফসলি জমির ফসল বীজ তলা, রাস্তা ঘাট। নতুন করে আবারও পানি বৃদ্ধি যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। দ্রুত সরকারি বেসরকারি ত্রাণ সহায়তার দাবি এসব বানভাসি মানুষদের।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular