মঙ্গলবার, মে ২৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে বাপ্পীর ১৬তম মৃত্যুবাষির্কীর কর্মসুচী স্থগিত

টাঙ্গাইলে বাপ্পীর ১৬তম মৃত্যুবাষির্কীর কর্মসুচী স্থগিত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের আওমীলীগ নেতা আমিনুর রহমান খান বাপ্পীর ১৬তম মৃত্যুবাষির্কী উপলক্ষে ২২ নভেম্বরের আলোচনাসভাসহ সকল কর্মসুচী জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের পরামর্শে স্থগিত করা হয়েছে পরিবারের পক্ষ হতে। আওয়ামীলীগ নেতা আমিনুর রহমান খান বাপ্পীর ছোট ভাই টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান ২২ নভেম্বর (শুক্রবার)দুপুর সাড়ে ১২টার দিকে তার ফেসবুক পেইজে এ বিষয়ে ঘোষনা দিয়েছেন।

ঘোষনায় তিনি জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক চাচার পরামর্শে এবং রাষ্ট্র ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে আজকের কর্মসুচী স্থগিত করা হলো।

এদিকে, তার এ ঘোষনায় জেলার সকল পর্যায়ের মানুষের মাঝে যে আতংক দেখা দিয়েছিল তার অবসান হলো।

উল্লেখ্য, আওমীলীগ নেতা আমিনুর রহমান খান বাপ্পীর ১৬তম মৃত্যুবাষির্কী উপলক্ষে পরিবার এবং শহীদ আমিনুর রহমান খান বাপ্পী স্মৃতি সংসদ শোক র‌্যালী, আলোচনাসভাসহ দুই দিনব্যাপী (২১ ও ২২ নভেম্বর) বিভিন্ন কর্মসুচী ঘোষনা করে। এদিকে, তাদের প্রতিপক্ষ গ্রুপও একই তারিখ ও সময়ে পাল্টা বিভিন্ন কর্মসুচী গ্রহন করলে জেলাবাসীর মাঝে আতংক ছড়িয়ে পরে।

সহিংসতা এড়াতে প্রশাসনের পক্ষ হতে ২১,২২,২৩ নভেম্বর তিন দিন সকাল থেকে সন্ধা পর্যন্ত টাঙ্গাইল পৌর শহরের গুরুত্বপুর্ণস্থানে ১৪৪ ধারা জারি করে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular