টাঙ্গাইলে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল সদর উপজেলায় মগড়া ইউনিয়নে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে লুৎফর রহমান। শনিববার (৩১ জুলাই) সকালে উপজেলার মগড়া ইউনিয়নের ভিতর শিমুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কদ্দুস (৬৫) ভিতর শিমুল গ্রামের মৃত মইদুল্লাহর ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে পারিবারিক বিষয়ে কদ্দুস ও তার স্ত্রীর সাথে ঝগড়া হয়। পরে রাতেই তার স্ত্রী বাড়ি থেকে চলে যান। পরে শনিবার (৩১ জুলাই) সকালে ছেলে তার মাকে বাড়িতে দেখতে না পেয়ে বাবার কাছে মায়ের বিষয়ে জানতে চান। এসময় বাবা কুদ্দুসের সাথে ছেলে লুৎফরের কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে লুৎফর ধারালো অস্ত্র দিয়ে আব্দুল কদ্দুসকে কুপিয়ে হত্যা করে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত লুৎফরকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর