মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে বাসচাপায় ঘোড়ার গাড়ির দুই আরোহী নিহত

টাঙ্গাইলে বাসচাপায় ঘোড়ার গাড়ির দুই আরোহী নিহত

নিউজ ডেস্ক: টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাসের চাপায় ঘোড়ার গাড়ির দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই জন।

শুক্রবার ভোর রাতের কোনো একসময় ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া ১২ নম্বর সেতুর কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. সফিকুল ইসলাম।

নিহতরা হলেন- বগুড়া জেলার শেরপুর উপজেলার মালিহাটা গ্রামের বাবলু পোদ্দার (৭০) ও শাহজানপুর উপজেলার পোয়ালগাথা গ্রামের ইউনুস আলী (৫৫)।

ওসি সফিকুল বলেন, হতাহতরা কয়েকজন মিলে শেরপুর জেলার একটি হাঁট থেকে ঘোড়া কিনে বাড়িতে ফিরছিলেন। পথে মহাসড়কের হাতিয়া এলাকায় ১২ নম্বর সেতু পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হয়।

এ ঘটনায় আহত দুই জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে তাদের বাড়ি চলে গেছেন।

নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular