টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধুসেতু মহাসড়কের কালিহাতীর সল্লা এলাকায় বাস-ট্রাক ও পিকআপের ত্রিমুখি সংঘর্ষে বাস ও ট্রাকের চালক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরো ১৫ জন। এঘটনায় মহাসড়কের দুপাশে ১০কিলোমিটার এলাকায় ধীরগতির সৃষ্টি হয়। ভোর ৫টার দিকে এদুর্ঘটনাটি ঘটে। হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্চিলো। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাক সল্লা এলাকায় পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের পেছনে থাকা পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এসময় এঘটাস্থলেই বাস ও ট্রাকের চালক নিহত হয়। আহত হয় অন্তত আরো ১৫ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার এসআই জেলকদ জানান, হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে হয়েছে। যানচলাচল স্বাভাবিক রয়েছে।
