টাঙ্গাইলে বাস চাপায় নারী নিহত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের নগরজলফৈ শহর বাইপাসে বাস চাপায় এক নারী নিহত হয়েছে। রোববার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগরজলফৈ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত নিলুফার জাহান (৩৭) জেলার মির্জাপুর উপজেলার গোড়াই নাজিরপাড়া এলাকার মৃত সাখাওয়াত হোসেনের স্বামী।

এ ব্যাপারে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা বলেন, রোববার (১৪ জুলাই) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের নগরজলফৈ এলাকায় ওই নারী রাস্তা পাড় হচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হয়।

পরে পুলিশ খবর পেয়ে ওই নারীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে যায়।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর