নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহম্মদ এরশাদের গায়েবি জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল সাড়ে পাঁচটায় মুখতার ফোয়ারা চত্বরে এ জানাজা হয়।
জানাজার নামাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে দুপুর থেকেই উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে সখীপুর পৌরশহরে মাইকিং করা হয়। জানাজায় সখীপুর পৌরসভার মেয়র আবুহানিফ আজাদ, গজারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান তালুকদার, উপজেলা জাতীয় পাটির সভাপতি আবদুস সামাদ সিকদার, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ প্রায় পাঁচ শতাধিক লোক অংশ নেয়।
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদ রোববার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
