টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত 

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে বাস-পিকআপ সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের হেলপার আহত হয়েছে ।
মঙ্গলবার উপজেলার হাকিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপের চালক গাজীপুরের কাশেমপুর এলাকায়।শাওন মিয়া (২৫)।
এ ব্যাপারে হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফজলুর রহমান বলেন, মঙ্গলবার সকালে উত্তরবঙ্গগামী পাবনা এক্সপ্রেসের একটি বাস উপজেলার হাকিমতলা এলাকায় পৌছলে ঢাকাগামী একটি পিকআপের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিআপকের চালক ও সহকারী আহত হয়। পরে গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় চালকের মৃত্যু হয়।
এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর