নিজস্ব প্রতিনিধি: সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা ও মিথ্যা মামলায় গ্রেফতার এবং জামিন বাতিল করে নেতাকর্মীদের কারাগারে প্রেরণের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার সকালে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের শান্তিকুঞ্জ মোড়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে তারা।
এর আগে শান্তিকুঞ্জ মোড়ে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমবেত হয় নেতাকর্মীরা। পরে মিছিলটি শান্তিকুঞ্জ মোড় থেকে বের হলে পুলিশের বাধায় সেখানেই সমাবেশ করে তারা।
বিক্ষোভ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী শফিকুর রহমান লিটন, আতাউর রহমান জিন্নাহ, আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি আজগর আলী, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহীন আকন্দ, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ, জেলা তাঁতীদলের সভাপতি শাহ-আলম, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নিলুফার ইয়াসমিন খান, জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেনসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
