টাঙ্গাইলে বিএনপি নেতা নাছিরের রোগ মুক্তি কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাছির ও তার পরিবারবর্গর রোগ মুক্তি কামনায় টাঙ্গাইল জেলা ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে টাঙ্গাইল শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জেলা ছাত্রদলের আয়োজনে এ দোয়া মাহফিল হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালে মোহাম্মদ সাফি ইথেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সহ-সভাপতি মাহমুদুল হক সানু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক একে এম মনিরু হক, জেলা মহিলাদলের সভাপতি নিলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক মমাতাজ করিম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবিদ হোসেন ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, আমিনুল ইসলাম সুমন, সহ–সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক রুবেল মিয়া ক্রিড়া সম্পাদক রাসেদ হাসান সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক দুর্জয় হোর সুভ, পাঠাগার সম্পাদক শাহীন, স্কুল বিষয়ক সম্পাদক মীর মাজেদুর রহমান সজিব, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক দোলন, থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজ্জাদ কবির সুমন, সহ-সভাপতি জাহিদ হোসেন, সরকারী সাদ’ত বিশ্ব বিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি নুর কুতুবুল আলম সহিন, জেলা ছাত্রদলের সদস্য কায়ছার রহমান লিমন, সবুজ, শিশির, শাওনসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর