নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজ ব্যবসায়ী হায়দার আলী (৬০) এর সন্ধান চেয়ে থানায় জিডি করেছে তার পরিবার। বুধবার ভোরে উপজেলার জামুর্কী পূর্বপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তিনি নিখোঁজ হন। তার পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরে হায়দার আলী কিছুটা মানসিক ভারসাম্যহীতায় ভুগছিলেন। এই বিষয়ে তার স্ত্রী নার্গিস পারভীন বুধবার বিকেলে মির্জাপুর থানায় সাধারণ ডায়েরী করেছেন।
তার পরিবারের সদস্যরা জানান, হায়দার আলী ধান, পাট, সরিষা কেনাবেচার ব্যবসা করতেন। প্রায় মাস খানেক ধরে উনি কিছুটা মানসিক ভারসাম্য হারিয়েছিলেন। অনেক কিছুই মনে রাখতে পারতেন না, ভুলে যেতেন।
বুধবার ভোরে মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য তিনি মির্জাপুর উপজেলার জামুর্কী পূর্বপাড়া (পোদ্দার পাড়া) এলাকার নিজ বাড়ি থেকে বের হন। এসময় তার পড়নে ছিলো হালকা গোলাপী রংয়ের ফুলহাতা চেক শার্ট ও চেক লুঙ্গী। তার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং ফর্সা। মসজিদে নামায পড়ার পর তিনি বের হয়ে আসেন। তারপর আর বাড়ি ফিরে আসেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বাড়িতে ফেলে গেছেন।
কোন সহৃদবান ব্যক্তি উনার সন্ধান পেলে তার পরিবারের সদস্যরা ০১৭১৩-৫৩২৫৬২ নাম্বারে যোগাযোগের অনুরোধ করেছেন।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান জানান, হায়দার আলী কিছুটা মানসিক ভারস্যমহীন ছিলেন। তার নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরী করা হচ্ছে। পুলিশ তার সন্ধান করছে।
