টাঙ্গাইলে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: কালিহাতীতে নিখোঁজের চারদিন পর সাইফুল ইসলাম (২৭) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ জুলাই) বিকালে ঘাটাইল উপজেলার দেউপুর মেঘের চালার বন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কালিহাতী উপজেলার পূর্ব বীরবাসিন্দা গ্রামের আব্দুল মতিনের ছেলে সাইফুল ইসলাম।

কালিহাতী থানার পরিদর্শক (ওসি) মীর মোশারফ হোসেন জানান, মঙ্গলবার (৩ জুলাই) ঘাটাইলের দেউপুর মেঘের চালা বন থেকে লাকড়ি (জ্বালানি কাঠ) আনার কথা বলে সাইফুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান সোহাগ ও আনছার আলী। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

শনিবার (৭ জুলাই) বিকালে স্থানীয়রা বনের ভেতর মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহটি সাইফুলের বলে সনাক্ত করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর