বুধবার, জুলাই ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে ভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে মজিবর রহমান (৪০) নামের এক ভ্যান-রিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ঝিনাই নদীর তীরবর্তী উপজেলার আদাজান ব্রিজ এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ এ তথ্যটি নিশ্চিত করেছেন। নিহত মজিবর ময়মনসিংহের ভালুকা উপজেলার রামপুর গ্রামের শামছুদ্দিন ফকিরের ছেলে। মজিবর জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ঈদগাহ মাঠ এলাকায় ভাড়া বাসা নিয়ে ভ্যান-রিকশা চালাতেন।

ওসি হারুন অর রশিদ বলেন, ‘গত ১৯ জুলাই মজিবর কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকায় নদীর পাড়ে ঘুড়ি ওড়াচ্ছিলেন। এসময় ঘুড়িটি নদীতে পড়ে যায়। পরে তিনি ঘুড়ি উদ্ধারের জন্য নদীতে নেমে ডুবে যায়।

এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারে ব্যর্থ হন। পরে মরদেহটি নদীর পানিতে ভেসে উপজেলার আদাজান এলাকায় এসে আটকে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular