বুধবার, জুন ২৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনাভাইরাস; নতুন আক্রান্ত ৪৯ জন

টাঙ্গাইলে ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনাভাইরাস; নতুন আক্রান্ত ৪৯ জন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনাভাইরাস। প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারসহ (আরএমও) নতুন করে আরো ৪৯ জন আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। এছাড়া পুলিশ, মুক্তিযোদ্ধা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীও রয়েছেন নতুন আক্রান্তদের তালিকায়।

এ নিয়ে সোমবার পর্যন্ত জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো এক হাজার ১৮৯ জনে। জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২১ জনের ও সুস্থ হয়েছেন ৬৪৮ জন। বর্তমানে চিকিসাধীন আছেন ৫২০ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানান, নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন টাঙ্গাইল সদরে সর্বোচ্চ ২২ জন, মির্জাপুর ও ভূঞাপুরে দুইজন করে, ঘাটাইলে তিনজন, দেলদুয়ারে চারজন, মধুপুর ও গোপালপুরে পাঁচজন করে এবং সখীপুরে ছয়জন।

তাদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আরএমও ডা. শফিকুল ইসলাম সজিব রয়েছেন। এছাড়া গাজীপুর পুলিশ লাইনে কর্মরত সখীপুরের এক এসআই এবং তার মেয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সখীপুরের গজারিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মুক্তিযোদ্ধাও রয়েছেন নতুন আক্রান্তদের তালিকায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular