Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে পাইকড়া মুসলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের অভিযোগ এনে মানববন্ধন। তারি প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন অত্র বিদ্যালয়ে গর্ভনিং বডির সভাপতি আখতার হোসেন খান। মঙ্গলবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়াম হল রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে দেয়া লিখিত বক্তব্যে আখতার হোসেন খান বলেন, আমি দীর্ঘ ১৫ বছর ধরে এই বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছি। কিন্তু ২ বছর পূর্বে পূণরায় ক্ষমতায় আসার পর অত্র এলাকার একটি কুচক্র মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কাজ করে যাচ্ছে।

আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি নিয়োগ সংক্রান্ত ব্যাপারে বিদ্যালয় পরিচালনা পরিষদ একটি নির্বাচনী পরিক্ষা গ্রহন করে। উক্ত নির্বাচনী পরীক্ষায় প্রশ্নপত্র প্রস্তুত করে সহকারী প্রধান শিক্ষক পদে ৪জন ও গ্রন্থাগারিক পদে ৭জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। তাদেকে প্রথমে লিখিত ও পরে মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় কাগজ-পত্র দেখে নির্বাচিত করা হয়েছে। উক্ত নির্বাচন সম্পর্কে কোনরুপ কারচুপি বা পক্ষপাতিত্ব স্বজনপ্রীতি হয় নাই।

এরই ধারাবাহিকতায় গত ৭ এপ্রিল রোববার শিক্ষক নিয়োগের অভিযোগ এনে অত্র এলাকার মৃত শামসুল হকের ছেলে কার্জন, মৃত সুলতান খানের ছেলে মনির খান, গোলাম খানের ছেলে জুয়েল খান ও ধৈনা মন্ডলের ছেলে মিনহাজ আলী নের্তৃত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর কক্ষ তালা দিয়ে শিক্ষার্থীদের বের করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মানববন্ধন করেন। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট। এ বিষয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।

এসময় উপস্থিত ছিলেন কালিহাতী পাইকড়া মুসলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক উত্তম কুমার চক্রবর্তী, অভিভাবক সদস্য মো. রুহুল আমিন।

RELATED ARTICLES

Most Popular