বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাধনবাড়ীটাঙ্গাইলে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা; স্কুলছাত্র নিহত

টাঙ্গাইলে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা; স্কুলছাত্র নিহত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নাঈম (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার গোপালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম উপজেলার গোবিন্দপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে ও মমতাজ আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ সকালে নাঈম তার বন্ধুর কাছ থেকে মোটরসাইকেল নিয়ে চালানো শিখতে যায়। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular