মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে রুপা'কে ধর্ষণ ও হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে রুপা’কে ধর্ষণ ও হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে চলন্ত বাসে গণধর্ষণের শিকার জাকিয়া সুলতানা রুপার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আদালত প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল আদালত প্রাঙ্গনে ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় দৈনিক যুগান্তরেরর”স্বজন সমাবেশ” টাঙ্গাইল জেলা শাখার আয়োজন এতে সর্বস্তরের মানুষ অংশ নেন।
এ সময় অপরাধীদের দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বক্তৃতা করেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি এডভোকেট জাফর আহমেদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট আতাউর রহমান আজাদ, প্রেসক্লাবের সহ-সভাপতি এম.এ সাত্তার উকিল, বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল পৌর শাখার সভাপতি মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইকবাল হোসেন আলী, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল ফকির, দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যাপক সৈয়দ আব্দুর রহমান, সাধারন সম্পাদক হুমায়ন আকন্দ সোনা, যুগ্ন সাধারন সম্পাদক সাংবাদিক রেজাউল করিম খান রাজু প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা ধর্ষণের সাথে জড়িত পাঁচ আসামীর ফাঁসির দাবি করেছেন। বক্তারা বলেন, নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণে এসব ঘটনার দৃষ্টান্তমূলক সাজা হয়না বলেই আজ সমাজে একের পর এক এধরনের ঘটনা ঘটছে।
রুপা হত্যার বিচার না হওয়া পর্যন্ত সচেতন নাগরিক সমাজ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট শুক্রবার রাতে ঢাকার আইডিয়াল ল’ কলেজের আইনের ছাত্রী রূপা প্রামাণিককে ধর্ষণের পর হত্যা করে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশে মধুপুর উপজেলার পচিশ মাইল এলাকায় ফেলে দেয় দুর্বৃত্তরা। রূপার পরিচয় সনাক্ত না হওয়ায় পুলিশ রূপার ময়না তদন্ত সম্পন্ন করে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে গত ২৬ আগস্ট শনিবার অজ্ঞাতনামা লাশ হিসেবে দাফন করে। রুপার ভাই হাফিজুর প্রামাণিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের সুত্র ধরে মধুপুর থানায় এসে নিহতের ছবি দেখে তার বোনকে সনাক্ত করে। এ ঘটনায় জড়িত অভিযোগে গত সোমবার ছোয়া পরিবহনের বাসের চালক হাবিবুর রহমান (৩০), সুপারভাইজার ফজল আলী (৫৮), সহকারি শামীম (২৭), আকরাম (৩৫) ও জাহাঙ্গীর (১৯) গ্রেফতার করে মধুপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা টাঙ্গাইল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিকট ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে। এসময় তারা দোষ স্বীকার করে লোমহর্ষক ঘটনার বর্ণনা দেয়। ৩১ আগস্ট বৃহস্পতিবার তার আবেদনের প্রেক্ষিতে লাশ উত্তোলন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে ওইদিন রাতেই সিরাজগঞ্জের তারাশ উপজেলার আছানবাড়ির পারিবারিক গোরস্থানে জানাযা নামাজ শেষে তার লাশ দাফন করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular