বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে র‌্যাবের মাদক বিরোধী অভিযান: পাঁচ ব্যবসায়ীর কাছে মিলল ১৬ কেজি গাঁজা

টাঙ্গাইলে র‌্যাবের মাদক বিরোধী অভিযান: পাঁচ ব্যবসায়ীর কাছে মিলল ১৬ কেজি গাঁজা

  • নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৬ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে টাঙ্গাইল র‍্যাব-১২, সিপিসি-৩ এর সদস্যরা। এ সময় উদ্ধার করা হয় ৪টি মোবাইল এবং নগদ ১ হাজার ৫০০ টাকা।

আটককৃতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার নরসিংহপুর গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে শাহীন আলম (৩৪), উত্তর হুগড়া গ্রামের আয়নাল হকের ছেলে কালাচান (২৭), চর হুগড়া গ্রামের মকতেল মিয়ার ছেলে মনির হোসেন (২৪), রফিকুল ইসলামের ছেলে রিপন মাহমুদ ওরফে খোরশেদ আলম (২৩) এবং আব্দুল হালিমের ছেলে হাসান আলী (১৮)।

বুধবার (০৮ জুন) রাতে সদর উপজেলার হুগড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (০৯ জুন) বিকালে টাঙ্গাইল র‍্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় ১৬ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ শাহীন, কালাচান, মনির, খোরশেদ ও হাসান আলীকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৪ টি মোবাইল এবং নগদ ১ হাজার ৫০০ টাকা। পরে তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular