টাঙ্গাইলে লকডাউনের মধ্যেও লুকিয়ে খোলা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান

নিউজ টাঙ্গাইল ডেস্ক: করোনাভাইরাস সংক্রম রোধে টাঙ্গাইল জেলা জুড়ে চলছে লকডাউন। নিত্যপণ্য ও ঔষধের দোকান ছাড়া সব দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে। এই লকডাউনের মধ্যেই টাঙ্গাইলের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান লুকিয়ে ব্যবসা পরিচালনা করছে।

এতে করে করোনাভাইরাস প্রতিরোধে চলমান লকডাউন খুব বেশি কাজে আসছে না।

এছাড়াও শহরের বিভিন্ন রাস্তায় লোক সমাগম দেখা গেছে। যদিও লকডাউন কার্যকর করতে জেলায় ৫৪টি চেকপোষ্ট কার্যকর রয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, আমরা লকডাউন কার্যকর করতে ৫৪টি চেকপোষ্ট বসিয়েছি।

মানুষকে সচেতন করছি। তবে কেউ যদি বাজারের কথা বলে বা ঔষুধের কথা বলে বের হয় আমরা কি করে তাদের বের হতে বাঁধা দিতে পারি। তবে আমরা আরও বেশি তৎপর হচ্ছি যাতে এটা কায়কর থাকে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর