বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে লক্ষাধিক টাকার অবৈধ গজারি ও আকাশমনি গাছ জব্দ

টাঙ্গাইলে লক্ষাধিক টাকার অবৈধ গজারি ও আকাশমনি গাছ জব্দ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে ধলাপাড়া রেঞ্জের নেতৃত্বে পৃথক স্থান থেকে প্রায় লক্ষাধিক টাকার অবৈধ গজারি ও আকাশমনি গাছ উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল টহল বাহিনীর সহযোগীতায় সম্প্রতি উপজেলার লক্ষ্মীন্দর ইউনিয়নের বাঁশতৈল এলাকা থেকে গজারি ও বর্গা মৌজার বোরহানের চালার নীচে আমতৈল থেকে সত্তরবাড়ি রাস্তা হতে আকাশমনি গাছের গোল কাঠ মোট ৬১ টুকরা (১৩৯.৯৪ ঘনফুট) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় লক্ষাধিক টাকা।

ঘাটাইল ধলাপাড়া রেঞ্জের কর্মকর্তা এসএম হাবিবুল্লাহ ঘাটাইল ডট কমকে জানান, গত (১১ ও ৯ মার্চ) ধলাপাড়া সদর বিট, সাগরদিঘী বিট, দেওপাড়া ও বটতলা বিটের স্টাফদের নিয়ে উদ্ধার কাজ পরিচালনা করা হয়। এ নিয়ে বন মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular