সোমবার, জুন ২৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপি নেতা ফরহাদ ইকবাল

টাঙ্গাইলে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপি নেতা ফরহাদ ইকবাল

নিজস্ব প্রতিনিধি:টাঙ্গাইল পৌর শহরে দুই শতাধীক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন টাঙ্গাইল সদর-৫ আসনের মেহনতি মানুষের আশা-আকাক্সক্ষার প্রতীক এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

সাবেক প্রধানমন্ত্রী এবং দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে শুক্রবার বিকেলে পৌর শহরের কচুয়াডাঙ্গা, ভালুককান্দি এলাকায় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বর্তমান আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান জিন্নাহ, জেলা তাঁতীদলের আহবায়ক মো. কাহ আলম, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান সোহেল, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়ির সহ-সভাপতি আবিদ হাসান ইমন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল রহমান রুমেল, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আমিনুর রহমান আমিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. রাকিব হোসেন, জুলকার নাঈম শিশিরসহ সদর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular