বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরটাঙ্গাইলে সন্ত্রাসী হামলায় আ.লীগ নেতাসহ আহত ৩ 

টাঙ্গাইলে সন্ত্রাসী হামলায় আ.লীগ নেতাসহ আহত ৩ 

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের গোপালপুরে আওয়ামীলীগ নেতাসহ ৩ জনকে হামলা করে গুরুত্বর আহত করেছে সন্ত্রাসীরা।

রবিবার বিকেলে উপজেলার বরশিলা বাজারে স্থানীয় সন্ত্রাসী চক্র উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হারুন-অর-রশিদ তালুকদার (৫৫), ভাতিজা মামুন তালুকদার (২৮) ও ভাই আব্দুল করিম তালুকদার (৪০) কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগে প্রকাশ, পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের আঃ মজিদের ছেলে রফিকুল ইসলাম লাভলু (৫০), আজাহারের ছেলে আঃ কদ্দুছ (২৪), রফিকুল ইসলাম (৪০), আল আমিন (২২) এবং মৃত আঃ আজিজের ছেলে সোলায়মান (২৫), লুৎফর (৩২), তোতা শাহ এর ছেলে সবুর (২৫) ও ভাদাইল আটা গ্রামের গেতা শেখের ছেলে ইয়াছিন (৩৫), কোরবান আলীর ছেলে লাল মিয়া (৪৫) এবং লাল মিয়ার ছেলে ফারুক (২২) সংঘবদ্ধ হয়ে বরশিলা বাজারে বয়েল মিলের সামনে অতর্কিতে হামলা করে। হামলায় উল্লেখিত ৩ আ’লীগ নেতা গুরুত্বর আহত হয়। রাতে হামলাকারীরা আহতদের বসত বাড়ীতে হামলা চালিয়ে বাড়ীঘর ভাঙচুর করে।

এ ব্যাপারে গোপালপুর উপজেলা আ’লীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ বিবাদের সৃষ্টি। সন্ত্রাসীরা বিএনপি-জামাত পন্থী। স্বাধীনতার পরে আমার বাবাকে যারা গুলি করে মেরেছিল তাদের বংশধররাই আজ এ হামলা চালিয়েছে। এ ঘটনায় নিজেই বাদী হয়ে মামলা দায়ের করবেন বলেও জানান তিনি।

এ বিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার বিষয়টি আমি জানি। এখনও থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular