নিউজ টাঙ্গাইল ডেস্ক: সোমবার দিনব্যাপি টাঙ্গাইলের ভূঞাপুরের সোহরাব আলী সরকারি প্রাথমিক ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এর আগে প্রধান অতিথি টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের প্রবেশের সাথে সাথে কোমলময়ী শিশু শিক্ষার্থীরা ফুলের পাপড়ী ছিটিয়ে তাকে স্বাগত জানায়। এর পর বিদ্যালয়ের নব নির্মিত শহীদ মিনার উদ্বোধন, দুটি ফলজ গাছ রোপন শেষে আলোচনা মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
এ সময় বিদ্যালেয়র প্রতিষ্ঠাতা সভাপতি মো. সোহরাব আলীর সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শহিদ উল্লাহ, ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীন, সহকারি কমিশনার (ভূমি) মো. আসলাম, থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বিকেলে বার্ষিক পরীক্ষায় প্রথমস্থানকারী ও খেলায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল
SUBSCRIBE করতে ক্লিক করুন।