শনিবার, মে ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

শনিবার রাত ২টার দিকে মির্জাপুরের চরপাড়া এলাকায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দিলে ট্রাকে থাকা মালের চাপায় পিষ্ট হয়ে তিনজন নিহত হয়।

গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মনির জানান, রাত ২টার দিকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লোহার পাত ভর্তি একটি ট্রাক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া নামক স্থানে রোধ ডিভাইডারের সাথে ধাক্কা দেয়।

এসময় ট্রাকে থাকা তিন যাত্রী লোহার ভারী রোলিং সিটের নীচে চাপা পড়ে নিহত হয়। পরে রোববার সকালে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম পরিচয় শনাক্তে কাজ চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular