সোমবার, মে ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সবজিবোঝাই ট্রাক খাদে পরে চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভোর ৬ টায় মহাসড়কের বাওইখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আরো দুই জন আহত হয়েছে। বিষয়টি টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ পরিচালক মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

মো. রেজাউল করিম জানান, ভোরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী সবজি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে পরে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকের মৃত্যু হয়। আহত হয় আরো দুইজন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular