সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবাসাইলটাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

বাসাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে বাসচাপায় আব্দুল বারেক মিয়া (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছে।

রোববার (২৬ আগস্ট) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার বাঐখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল বারেক দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের বর্ণী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল বারেক বাঐখোলা এলাকায় রাস্তা পাড় হওয়ার সময় একটি বাস এসে তাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় সে একটি মোটরসাইকেল আরোহীর সামনে ছিটকে পড়ে। এসময় মোটরসাইকেল আরোহীসহ স্থানীয় লোকজন আহত অবস্থায় আব্দুল বারেককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বাসাইল থানার অফিসার ইন-চার্জ (ওসি) আনিচুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular