সজল আহমেদ: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় পিকাপ ভ্যানের ড্রাইভার এবং হেলপার মারাত্মক ভাবে আহত হয়েছে। সোমবার সকালে টাঙ্গাইল থেকে করটিয়া যাওয়ার পথে মহসড়কের নগর জালপাই নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুটির সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থালে গিয়ে ড্রাইভার এবং হেলপারকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।