টাঙ্গাইলে হোম কোয়ারেন্টিনে না থাকায় দুই যুবককে অর্থদণ্ড; নিজ ঘরে তালাবদ্ধ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: হোম কোয়ারেন্টিনে না থাকায় টাঙ্গাইলের মধুপুরের ফরহাদ হোসেন (৩০) ও ধনবাড়ীর হুমায়ুন আহমেদকে (৩৬) অর্থদণ্ড দিয়েছেন প্রশাসন।

শনিবার (২১মার্চ) বেলা ১১টা এবং বিকেলে পৃথক অভিযানে তাদের এ অর্থদণ্ড দেওয়া হয়।

মধুপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএ করিম শনিবার সকালে পৌর এলাকার টেংরি গ্রামের আব্দুস সামাদের ছেলে বাহরাইন ফেরত ফরহাদ হোসেনকে অর্থদণ্ড দিয়ে নিজ ঘরে তালাবদ্ধ করেন। অন্যদিকে বিকেলে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সিদ্দিকা পৌর এলাকার ছত্রপুর গ্রামের হায়দার আলীর ছেলে সৌদি ফেরত হুমায়ুন আহমেদকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন।

মধুপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএ করিম ও ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর