বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরটাঙ্গাইলে টাকার জন্য মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা

টাঙ্গাইলে টাকার জন্য মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: স্কুলের স্পোর্টস অনুষ্ঠানে যাওয়া হল না ৭ম শ্রেণির ছাত্রী আমেনা আক্তারের (১৩) । মাত্র ২০ টাকার জন্য মায়ের সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে এই স্কুল ছাত্রী।

বুধবার (২৩ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের দাঁতপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আমেনা আক্তার উপজেলার আনাইতারা ইউনিয়নের ফতেপুর ময়নাল হক উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল বলে জানা গেছে। তার বাবার নাম আয়নাল হক।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে আমেনা স্কুলের স্পোর্টস অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বের হওয়ার সময় মায়ের কাছে ২০০ টাকার আবদার করে। এ সময় তাকে ১৮০ টাকা দেওয়া হয়। এতে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের বারান্দায় আত্মহত্যা করে ওই কিশোরী। সে সময় বাড়ির বাকি সদস্যরা বাড়ির বাইরের কাজ করছিল। পরে বাড়িতে এসে দেখে আমেনা বারান্দায় ঝুলন্ত অবস্থায় আছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular