নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে বিদেশ ফেরত ১৭৭ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে জেলায় শুক্রবার মোট কোয়ারেন্টাইনে থাকার মানুষের সংখ্যা দাড়াঁলো ৮৩৬ জনে।
এ ছাড়া নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ৬৩৫ জন হোম কোয়ারেন্টিন থেকে বের হয়েছে। জেলার স্বাস্থ্য বিভাগ ও উপজেলা স্বাস্থ্য বিভাগ হোম কোয়ারেন্টিনে থাকা লোকদেরকে পর্যবেক্ষণ করছেন। এদের মধ্যে সব চেয়ে বেশি হোম কোয়ারেন্টিন রয়েছে সিঙ্গাপুর, দুবাই, সৌদি আরব এবং ইতালি ফেরত প্রবাসীরা।
এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, জেলায় মোট ১৪শ’৭১ জন বিদেশ ফেরতকে হোম করেন্টাইনের আওতায় আনা হয়েছিল। এর মধ্যে নির্দিষ্ট সময় পার হওয়ায় ৬৩৫ জনকে হোম করেন্টাইন থেকে মুক্ত করা হয়েছে।
হোম কোয়ারেন্টাইনে রাখা ব্যক্তিরা সবাই বিদেশ ফেরত। এদের মধ্যে চীন, ইতালী, মালয়েশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, দুবাই, ভারত, ওমান, আমেরিকা, ইরাক, কাতার এবং বাহারাইম ফেরত প্রবাসী রয়েছে।
